ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

মেধায় বাঙালি বিশ্বের সমৃদ্ধ জাতি : তথ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ১৩১ বার পঠিত হয়েছে

Newsvob.com  ডেস্ক :   তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থনীতিতে আমরা মধ্য আয়ের দেশ হলেও মেধায় বাঙালি বিশ্বের অন্যতম সমৃদ্ধ জাতি হিসেবে স্বাক্ষর রেখেছে। তিনি বলেন, ইউরোপ-আমেরিকার মত অর্থ-বিত্তের বৈভব না থাকলেও মেধায় আমরা সমৃদ্ধ জাতি। তথ্যমন্ত্রী শনিবার সন্ধ্যায় বই মেলার সোহরাওয়ার্দী উদ্যান বই উদ্বোধন মঞ্চে কবি জান্নাতুল ফেরদৌস পান্না, রেবেকা শিল্পী ও জয়া জাহান চৌধুরী’র যথাক্রমে ‘সুদূর পথের বাঁক পেরিয়ে’, ‘সমর্পিত’ ও ‘রঙিন প্রেম’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইউরোপের বাইরে সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, গাছের যে প্রাণ আছে, তা প্রথম আবিষ্কার করেন স্যার জগদীশ চন্দ্র বসু, নোবেলবিজয়ী অমর্ত্য সেনসহ বহু বাঙালি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
মন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের এইযুগেও মানুষের পাঠাভ্যাস আগের মতো রয়ে গেছে, বইমেলায় বিপুল জনসমাগমই তা প্রমাণ করে। ১৯৭২ সালে চাদর বিছিয়ে যে বইমেলার সূত্রপাত, আজ তা ৮ লাখ বর্গফুটের বিশাল মেলায় পরিণত হয়েছে। দিন দিন এর কলেবর বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, চট্টগ্রামসহ সকল জেলা ও বিভাগীয় শহরেও এখন বইমেলা হয়, যা জ্ঞান-বিজ্ঞান-সাহিত্যচর্চায় অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রীর উন্মোচিত বইগুলো যথাক্রমে প্রকাশ করেছে দোয়েল, অনার্য ও রিদম প্রকাশনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

মেধায় বাঙালি বিশ্বের সমৃদ্ধ জাতি : তথ্যমন্ত্রী

আপডেট এর সময় : ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০