ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেসির রেকর্ডের দিনে বার্সার বড় জয়

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • ৯১ বার পঠিত হয়েছে

স্পানিশ ফুটবল লিগে অনেকটাই সুবিধাজনক স্থানে রয়েছে জায়ান্ট বার্সেলোনা। তবে লিগ শিরোপা জয়ের জন্য বড় বাধা ছিল অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচটি।

শনিবার (০৬ এপ্রিল) দিনগত রাতে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে বার্সা। আর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিটাও ভালোভাবে সেরে রাখলো কাতালানরা।

এদিকে, এই জয় দিয়ে স্প্যানিশ লিগে ইকার ক্যাসিয়াসকে টপকে সর্বোচ্চ ৩৩৫টি ম্যাচে জয়ের নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল। তবে ম্যাচের প্রথম সুযোগটা পায় বার্সেলোনা। ১৪ মিনিটে মেসির বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে যান জর্ডি আলবা। গোলরক্ষককে একা পেয়ে মাথার উপর দিয়ে শট করেন। কিন্তু বল গোলবারে লেগে ফিরে আসে।

২০ মিনিটে অ্যাতলেটিকোর গ্রিজম্যানের শট ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক টার স্টেগান। ম্যাচের সেরা সুযোগটা পায় বার্সেলোনা। ২৭ মিনিটে পেনাল্টি ডিবক্সের বাহির থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান কুতিনহো। গোলরক্ষককে একা পেয়ে জোড়ালো শট করেন। কিন্তু সেই শট ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল থেকে অ্যাতলোটিকোকে রক্ষা করেন ওব্ল্যাক।

এরপর বিপদে পড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৮ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়েগো কস্তা। প্রতিবাদ করতে গেলে হলুদ কার্ড দেখেন জিমেনেস ও গোদিন।

প্রথমার্ধে আর কোনো বলার মতো গোলের সুযোগ পায়নি কোনো দল। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বার্সা। তবে তাতে বাধা হয়ে দাঁড়ান অ্যাতলেটিকো গোলরক্ষক ওব্ল্যাক। ৫৬ মিনিটে মেসির শট ফিরিয়ে দেন তিনি। ৬২ মিনিটে সুয়ারেজ নিশ্চিত গোল ফিরিয়ে দেন ওব্ল্যাক। ৬৪ ও ৬৯ মিনিটে আরও দু’টি শট ফিরিয়ে দেন এই গোলরক্ষক।

তবে ৮৫ মিনেটে আর আটকে রাখতে পারেনি তিনি। পেনাল্টি ডিবক্সের বাইরের বামপ্রান্ত থেকে লুইস সুয়ারেজের ডান পায়ের দারুণ এক বাকানো শটে বল জালের ঠিকানা খুঁজে পায়।

তবে লিড বাড়াতে এক মিনিটও সময় নেয়নি কাতালানরা। ৮৬ মিনিটে ডিবক্সের ভেতরে মেসিকে আটকাতে গিয়ে পড়ে যান ডিফেন্ডার হিমেনেস। বল নিয়ন্ত্রণে নিয়ে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন বার্সা অধিনায়ক। লিগে মেসির এটি ৩৩তম গোল।

বাকিটা সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে ২-০ গোলে জয়ে লিগ শিরোপা পেয়ে আরও এক ধাপ এগিয়ে গেলো ভালভার্দের শিষ্যরা।

এই জয়ে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষ স্থান মজবুত করেছে বার্সেলোনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

মেসির রেকর্ডের দিনে বার্সার বড় জয়

আপডেট এর সময় : ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯