ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

যশোরের নাভারনে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রীর “পা” বিচ্ছিন্ন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ১২১ বার পঠিত হয়েছে

জাকির হোসেন, যশোর প্রতিনিধি :যশোর-বেনাপোলের ব্যস্ততম মহাসড়ক নাভারণের বুরুজ বাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে, বুধবার (২০মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জিপ গাড়ির চাপায় ইসরাত জাহান নিপা নামে এক স্কুলছাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাভারণ বুরুজ বাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নিপা এবং বুরুজ বাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা যশোর-বেনাপোল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে সড়ক বন্ধ করে রাখে, ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের উভয় পাশে বেশ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মুক্তাহুল জান্নাত ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি পল্লী বিদ্যুতের পিকআপ ওই ভ্যানে ধাক্কা দেয়। এ সময় নিপা ভ্যান থেকে রাস্তায় পড়ে গেলে জিপটি তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু , শার্শা থানা পুলিশ।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক।

নাভারন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন বলেন, বেপরোয়া ভাবে যে ভাবে চালক গাড়ি চালিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা এ ঘটনার বিচার চাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

যশোরের নাভারনে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রীর “পা” বিচ্ছিন্ন

আপডেট এর সময় : ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯