ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

রংপুরকে ১৮২ রানের টার্গেট দিল খুলনা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
  • ৯৮ বার পঠিত হয়েছে

বাংলাদশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৫তম ম্যাচে রংপুর রাইডার্সকে ১৮২ রানের টার্গেট দিল খুলনা টাইটান্স। দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে খুলনার সংগ্রহ ১৮১ রান।

ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নামেন খুলনার ওপেনার আল আমিন ও জুনায়েদ সিদ্দিকী। দলীয় ২৯ রানের মাথায় আল আমিন ৪ ও জুনায়েদ সিদ্দিকী ১৩ রানে সাজঘরে ফেরেন। প্রথম দুই উইকেট পতনের পর দলের হাল ধরেন ব্র্যান্ডল টেলর। খেলেন ২০ বলে ৩২ রানের একটি ইনিংস। টেলর ফিরে গেলে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গুটি গড়েন অধিনায়ক মাহমুদুল্লাহ। শান্ত ফেরেন ৪৮ রানে এবং মাহমুদুল্লাহ ২০ রানে করেন ২৯ রান। এরপর ক্রিজে আসা আরিফুল ৬ রানে ফিরে যান। ম্যাচের শেষের দিকে ১৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড উইস। তার সঙ্গে ইয়াসির শাহ অপরাজিত থাকেন ৫ রানে।

রংপুরের হয়ে বল হাতে নিজের চার ওভারে ৪টি উইকেট নেন ফরহাদ রেজা। এছাড়া অধিনায়ক মাশরাফি ও ক্যারিবিয়ান জায়েন্ট ক্রিস গেইল একটি করে উইকেট তুলে নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করছে রংপুর। দলের পক্ষে ওপেনিংয়ে নামেন ক্রিস গেইল এবং অ্যালেক্স হেলস। প্রথম দুই ওভার শেষে তাদের সংগ্রহ ৯ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

রংপুরকে ১৮২ রানের টার্গেট দিল খুলনা

আপডেট এর সময় : ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯