ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

শাহরুখকে পাশে পেয়ে আমরা গর্বিত: কার্তিক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • ১০২ বার পঠিত হয়েছে

ব্যস্ততার মধ্যেও সময় বার করে তিনি দলকে উৎসাহ দিতে চলে আসেন মাঠে। কিন্তু তা না সম্ভব না হলে টুইটারে ক্রমাগত চাঙ্গা করেন ক্রিকেটারদের। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক জানিয়ে দিলেন, শাহরুখ খানের মতো মালিককে পেয়ে তাঁরা গর্বিত।

শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের পরে কেকেআর মালিককেই কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক।

তিনি বলেছেন, ‘‘শাহরুখের মতো মানুষকে দলের মালিক হিসেবে পাওয়া আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। যে কোনও পরিস্থিতির সঙ্গে শাহরুখ এত সুন্দর নিজেকে মানিয়ে নিতে পারেন, যার ইতিবাচক প্রভাব পড়ে আমাদের ড্রেসিংরুমেও। ওঁর মতো মানুষ খুব কমই রয়েছেন।’’

শুধু আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেই সীমাবদ্ধ নেই শাহরুখের পরিধি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে তার ত্রিনবাগো নাইট রাইডার্স। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও বলিউডের বাদশার দল খেলে কেপ টাউন নাইট রাইডার্স নামে।

কার্তিক বলছেন, ‘‘এতেই বোঝা যায়, উনি কতটা ক্রীড়াপ্রেমী। এটা আমাদের কাছেও বড় প্রাপ্তি।’’শাহরুখের কোন গুণ তাকে সব চেয়ে বেশি প্রভাবিত করেছে?

কার্তিক বলেছেন, ‘‘মানুষ হিসাবেই শাহরুখ অসাধারণ। আমি খুব সময়ই ওর সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছি। কিন্তু তার মধ্যেই এটা অনুভব করেছি, শাহরুখের মানসিকতা অন্য ধরনের।’’

তিনি আরও বলেছেন, ‘‘জয়োৎসব পালন নতুন কোনও ঘটনা নয়। কিন্তু শাহরুখ যে ভাবে হারকেও খোলা মনে গ্রহণ করতে পারেন, সেটা খুব কম মানুষের পক্ষেই সম্ভব। খুব বড় হৃদয়ের মানুষ না হতে পারলে এমন মনসিক নমনীয়তা অর্জন করা যায় না। আমরাও সেই ব্যাপারটা ধীরে ধীরে আত্মস্ত করতে শুরু করেছি।’’

কার্তিকের ব্যাখ্যা, ‘‘ফল নিয়ে মাথা না ঘামিয়ে শাহরুখ ভাল খেলা দেখতে পছন্দ করেন। ক্রিকেটারদের মানসিকতা দ্রুত ধরে ফেলতে পারেন। ফলে আমাদের কাজ সহজ হয়েছে।’’

তথ্যসূত্র: আনন্দবাজার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

শাহরুখকে পাশে পেয়ে আমরা গর্বিত: কার্তিক

আপডেট এর সময় : ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯