ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে খুনি মাজেদের দাফন সম্পন্ন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
  • ১০০ বার পঠিত হয়েছে

 Newsvob.com.:  ডেস্ক  :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মরদেহ ভোরে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে তার শ্বশুরবাড়িতে দাফন করা হয়েছে।
আজ ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে শ্বশুরবাড়িতে মাজেদের মরদেহ দাফন করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যার দীর্ঘ ৪৫ বছর পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রোববার প্রথম প্রহরে, অর্থাৎ ১২টা ১ মিনিটে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। জল্লাদ শাজাহানের নেতৃত্বে একদল জল্লাদ ফাঁসি কার্যকর করে বলে জেলার মাহবুবুল ইসলাম বাসসকে জানান।
বঙ্গবন্ধু হত্যায় জড়িত মাজেদ ২৩ বছর ধরে পলাতক থাকলেও গত ৬ এপ্রিল মধ্য রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। এরপর আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। এর পরপরই তার দন্ড কার্যকরের আনুষ্ঠানিকতাগুলো শুরু হয়।
আদালত পরদিন তার মৃত্যু পরোয়ানা জারি করলে কারা কর্তৃপক্ষ তাকে তা পড়ে শোনায়। রায়ের বিরুদ্ধে আপিল করার সময় বহু বছর আগেই পেরিয়ে যাওয়ায় আবদুল মাজেদের সামনে সেই সুযোগ ছিল না।
ফাঁসির দড়ি এড়ানোর শেষ চেষ্টা হিসেবে বুধবার সন্ধ্যায় সে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে। সেদিন রাতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তা নাকচ করে দিলে মাজেদের দন্ড কার্যকরের বিষয়টি কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ কারাগারে গিয়ে মাজেদের সঙ্গে শেষ দেখা করে আসে তার স্ত্রী সালেহা বেগম। ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয়ার পর লাশ নেয়ার জন্য শনিবার রাতে আবার তাদের কারাগারে ডাকা হয়। দন্ড কার্যকরের পর পরিবারের কাছে এই খুনির মরদেহ হস্তান্তর করা হয়।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

সোনারগাঁয়ে খুনি মাজেদের দাফন সম্পন্ন

আপডেট এর সময় : ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০