ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

হেরেও সেমিতে টটেনহ্যাম

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • ১১৮ বার পঠিত হয়েছে

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম ২১ মিনিটেই ৫ গোল! চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এত কম সময়ে ৫ গোল অতীতে কখনও হয়নি। শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে হেরেও সেমি ফাইনালে উঠল টটেনহ্যাম হটস্পার।

বুধবার রাতে শেষ আটের ফিরতি পর্বে ৪-৩ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে টটেনহ্যামের কাছে তাদের ডেরায় ০-১ গোলে হারতে হয়েছিল সিটিকে৷ ফলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। কিন্তু প্রতিপক্ষের মাঠে গোল করায় শেষ চারের টিকেট পায় টটেনহ্যাম।

ইতিহাদ স্টেডিয়ামে গোল উৎসবের শুরু ম্যাচের চতুর্থ মিনিটে। সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে রক্ষণচেরা পাস বাড়ান কেভিন ডি ব্রুইনে। জায়গা বানিয়ে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন রাহিম স্টার্লিং।

কিন্তু এর পরেই গোল শোধ করে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। আক্রমণ রুখতে গিয়ে ফরাসি ডিফেন্ডার এমেরিক লাপোর্ত বল ঠেলে দেন হিউং-মিনের পায়ে। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া নিচু সোজাসুজি শট গোলরক্ষক এদেরসনের পায়ে লেগে ভিতরে ঢোকে।

এর ঠিক ৩ মিনিট পর সন হিউংই নিজের দ্বিতীয় গোল করে লিড এনে দেন টটেনহ্যামকে৷ তবে পরের মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে ম্যানসিটিকে সমতায় ফেরান সিলভা৷

আর ম্যাচের ২১তম মিনিটে ডি’ব্রুইনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন স্টার্লিং৷ ফলে প্রথমার্ধে স্কোরলাইন ছিল সিটির অনুকূলে ৩-২৷

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে ডি’ব্রুইনের পাস থেকে গোল করেন আগুয়েরো৷ কিন্তু ম্যাচের ৭৩তম মিনিটে সিটির জালে বল জড়িয়ে স্কোর-লাইন ৪-৩ করেন লরেন্তে৷

ম্যাচের বাকি সময়ে স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি। ফলে ম্যাচ শেষে সিটি খেলোয়াড়দের চোখে মুখে ছিল হতাশা, কারও চোখে পানি। কারণ দুর্দান্ত এ জয়ের পরও যে বিদায় নিতে হলো ইউরোপ সেরার মঞ্চ থেকে।

সূত্র: লাইভস্কোর ডটকম

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

হেরেও সেমিতে টটেনহ্যাম

আপডেট এর সময় : ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯