1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

হোলি আর্টিজান হামলার তিন বছর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ১২১ বার পঠিত হয়েছে

NEWSVOb ,Des Rep:গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চায় রাষ্ট্রপক্ষ। মামলায় এ পর্যন্ত ৬০ জনের সাক্ষ্য নেয়া শেষ হয়েছে। এদিকে, দেশে আর কখনও যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানের পরিপাটি এই রেস্তোরা পরিণত হয় এক বিদ্ধস্ত ভবনে। ধর্মান্ধ জঙ্গিদের হামলার শিকার হন ১৭ জন বিদেশীসহ ২০ জন।

গত বছরের ২৩ জুলাই ২১ জনকে আসামি করে মামলার চার্জশিট জমা দেয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। বিভিন্ন সময়ের অভিযানে এই ঘটনার মূল হোতা বাংলাদেশী বংশোদ্ভুত কানাডার নাগরিক তামিম চৌধুরীসহ আট জঙ্গি নিহত হয়। গ্রেপ্তার হয় আটজনকে।

গেল বছরের ৩ ডিসেম্বর থেকে শুরু হয় মামলার সাক্ষ্যগ্রহণ। ২১১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৬০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বর্বর ওই হামলার তৃতীয় বর্ষপূর্তির দিনেও নিহতেদের শ্রদ্ধা জানালেন পুলিশকর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ। জানালেন জঙ্গিরা এখনও নিশ্চিহ্ন হয়নি।

জঙ্গিবাদ যেন বাংলাদেশে আর মাথা তুলে দাঁড়াতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews