ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ১২৬ বার পঠিত হয়েছে

NEWSVOb.আদালত প্রতিবেক:  রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হওয়ার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসান আজ এ রিট দায়ের করেন। রিটে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে তাসলিমা বেগম রেণুকে হত্যা করেন স্থানীয় ও উপস্থিত লোকজন।
পরে জানা যায়, স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে যান তিনি। নিহত রেণুর গ্রামের বাড়ী লক্ষ্মীপুর জেলার রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন রেণু। গুজবের শিকার হয়ে নির্মম মৃত্যু হয় তার। এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। ১১ বছরের এক ছেলেও রয়েছে রেণুর। পরে এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেন নিহত রেণুর ভাগনে। এ হত্যাকান্ডের ঘটনায় মূল হোতা হৃদয়, এক মহিলাসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট এর সময় : ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯