ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

007 জেমস বণ্ড এর নায়ক শন কনোরি আর নেই

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • ৪৬৩ বার পঠিত হয়েছে

  Newsvob.com.: বিনোদন ডেস্ক  : ১৯৬০এর দশকে ০০৭ ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনি সারা বিশ্বে তারকাখ্যাতি পেয়েছিলেন।  স্কটিশ এই অভিনেতাই রূপালি পর্দায় প্রথম জেমস বণ্ড।

ইয়ান ফ্লেমিং-এর রোমাঞ্চ উপন্যাসের এই কাল্পনিক ব্রিটিশ স্পাইকে নিয়ে নির্মিত মোট সাতটি থ্রিলার ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন।

সিনেমায় তার অবদানের জন্য ২০০০ সালে নাইটহুড খেতাবপ্রাপ্ত শন কনোরি বেশ কিছুকাল ধরেই অসুস্থ ছিলেন এবং বাহামায় অবস্থান করছিলেন। সেখানেই ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।

গত ৬০ বছরে জেমস বণ্ডকে নিয়ে অনেকগুলো ছবি হয়েছে , আর তাতে এই চরিত্রে কনোরি ছাড়াও অভিনয় করেছেন রজার মুর, জর্জ ল্যাজনবি, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান এবং সর্বসাম্প্রতিক ড্যানিয়েল ক্রেইগের মত অভিনেতারা।

সাধারণ পরিবারে তার জন্ম:  ইয়ান ফ্লেমিং এর রচনায় জেমস বণ্ড যদিও অভিজাত স্কুলের ছাত্র ছিলেন, কিন্তু শন কনোরির জন্ম ছিল অতি সাধারণ এক পরিবারে, ১৯৩০ সালের ২৫শে আগস্ট এডিনবরার ফাউন্টেনব্রিজ এলাকায়।

তার বাবা ছিলেন কারখানা কর্মী, মা ছিলেন ক্লিনার – লোকের বাড়িঘর পরিষ্কার করতেন।  শুরুর দিকে তার জীবনে প্রাচুর্য, দামি গাড়ি বা সুন্দরী নারী – এসব কিছুই ছিল না। তার বাবা টমি কনোরি যে এক কামরার বাড়িতে বড় হয়েছিলেন তাতে কোন গরম পানিও ছিল না, টয়লেট ভাগাভাগি করতে হতো অন্যদের সাথে।  শন কনোরি স্কুল ছাড়েন ১৩ বছর বয়েসে, কোন ডিগ্রি ছাড়া।

কিছু ছবিতে ছোটখাটো চরিত্র করার পর ১৯৫৭ সালে তিনি ‘ব্লাড মানি’ নামে একটি ছবিতে প্রধান ভুমিকায় অভিনয়ের সুযোগ পান কনোরি।

আরো কয়েকটি ছবি করার পর জেমস বণ্ড চরিত্রে অভিনয়ের জন্য অফার পান তিনি।

এ চরিত্রের জন্য তাকে পছন্দ করেছিলেন ডক্টর নো ছবির দুই প্রযোজকের একজনের স্ত্রী। তার মনে হয়েছিল, জেমস বন্ড হবার মত সম্মোহনী ব্যক্তিত্ব ও যৌন আবেদন শন কনোরির আছে।

তবে লেখক ইয়েন ফ্লেমিংএর তাকে প্রথমে পছন্দ হয়নি। কিন্তু পর্দায় কনোরিকে দেখার পর মত পাল্টান মি. ফ্লেমিং।

তার শুভাকাঙ্খীরা বিভিন্ন সময় শন কনোরিকে ভালো ভালো লেখকদের বই পড়তে দিয়ে, দামী রেস্তোরাঁ ও ক্যাসিনোতে ঘুরিয়ে তাকে সিনেমার চরিত্রের উপযোগী চলন-বলনে অভ্যস্ত করে তুলেছিলেন।

তার অভিনীত প্রথম বণ্ড ছবি ডক্টর নো ব্যাপকভাবে ব্যবসাসফল হয়।

তবে পরপর পাঁচটি বণ্ড ছবি করার পর শন কনোরি ক্লান্ত এবং বিরক্ত হয়ে উঠেছিলেন। ফলে ষষ্ঠ বণ্ড ছবিতে তার জায়গায় আসেন অস্ট্রেলিয়ান অভিনেতা জর্জ ল্যাজেনবি। কিন্তু সেটা জনপ্রিয়তা না পাওয়ায় প্রযোজকরা আবার শন কনোরিকে ফিরিয়ে আনেন ‘অন হার ম্যাজেস্টি’জ সিক্রেট সার্ভিস’ ছবিতে।

এ জন্য তাকে দেয়া হয় ১.২৫ মিলিয়ন ডলার। এর পর তার শেষ বণ্ড মুভি ছিল ‘নেভার সে নেভার এগেইন’। ১৯৮৮ সালে ‘দি আনটাচেবল’ ছবিতে এক আইরিশ পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য পাওয়া অস্কার। তিনি দু’বার বাফটা পুরস্কার এবং তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কারও পেয়েছেন।

তার অভিনীত অন্য ছবিগুলোর মধ্যে আছে দি হান্ট ফর রেড অক্টোবর, ইন্ডিয়ানা জোনস, লাস্ট ক্রুসেড, দি রক ইত্যাদি।

শন কনোরি বিয়ে করেন দু’বার । প্রথম স্ত্রী অভিনেত্রী ডায়ান সিলেন্টো, তার ছেলে অভিনেতা জেসন কনোরি।

ব্রিটিশ অভিনেতা শন কনোরি – যিনি 007 জেমস বণ্ড চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন – শনিবার ৯০ বছর বয়সে মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

007 জেমস বণ্ড এর নায়ক শন কনোরি আর নেই

আপডেট এর সময় : ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০