ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • ৬৮০ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  বুধবার রাত পৌনে ৯টার দিকে মালিবাগ রেল ক্রসিংয়ে সোহাগ পরিবহনের একটি বাস কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় এসে যাত্রী নামিয়ে কাউন্টারে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে কেউ হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রাত ১১টা ২ মিনিটের দিকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ওসি বলেন, দুর্ঘটনার পর ঢাকা রেলওয়ে পুলিশ, ডিএমপির থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরে সকলের সম্মিলিত চেষ্টায় সোহাগ পরিবহনের বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়। এর পরে রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।

তবে উদ্ধার কাজ সমাপ্ত হওয়ার পর আবারও রেল যোগাযোগ শুরু হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় সোহাগ পরিবহনের বাসটিতে চালক ও হেলপার ছিলেন। এ ঘটনায় চালক ও হেলপার অক্ষত রয়েছেন। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত

মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ

আপডেট এর সময় : ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩