ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঞ্চল্যকর দন্তচিকিৎসক বুলবুল আহমেদ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার চার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ৮০৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (৩০ মার্চ ২০২২) বেলা ৩:০০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ভিকটিম বুলবুল আহমেদ পেশায় একজন দন্তচিকিৎসক ও ১ম শ্রেণীর ঠিকাদার। কিছুদিন পূর্বে নোয়াখালীতে একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ পান। গত ২৭ মার্চ ২০২২ তারিখ ভোর আনুমানিক ০৫:১৫ টায় নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকা হতে শেওড়াপাড়া বাস স্ট্যান্ডের দিকে রিকশায় যাওয়ার সময় ভোর আনুমানিক ০৫:৩০ টায় পশ্চিম কাজীপাড়ার বেগম রোকেয়া সরণির নাভানা ফার্নিচার শোরুমের সামনে পৌঁছলে কতিপয় দুস্কৃতিকারী রিকশার গতিরোধ করে। দুস্কৃতকারীরা ভিকটিমের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে ভিকটিম বাধা প্রদান করলে দুস্কৃতকারীরা ভিকটিমকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর ভিকটিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় ভিকটিম বুলবুলের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। গোয়েন্দা মিরপুর বিভাগ উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। মামলাটি তদন্তকালে গোয়েন্দা মিরপুর জোনাল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করে ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবির এ কর্মকর্তা বলেন, গত ২৭ মার্চ ২০২২ তারিখ (রবিবার) ভোর ০৪:০০ টায় গ্রেফতারকৃতরাসহ মোট পাঁচজন মিরপুর মডেল থানার পশ্চিম কাজীপাড়ার বেগম রোকেয়া সরণি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ চক্রের অপর সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা মিরপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ব্রিফিংকালে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম(বার); গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, পিপিএম (বার); মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন; গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীন; মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ ও গোয়েন্দা মিরপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

নিউজ ভয়েস অফ বাংলাশে-  জে/ রশীদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

চাঞ্চল্যকর দন্তচিকিৎসক বুলবুল আহমেদ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার চার

আপডেট এর সময় : ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২