ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ জেলা প্রশাসককে প্রত্যাহারের নির্দেশ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ৬৪৭ বার পঠিত হয়েছে

  নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  আগামী ৭ জানুয়ারির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে কর্মরত হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার ইসির উপসচিব মিজানুর রহমান এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন।

জনপ্রশাসন সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ অবস্থায় তাকে প্রত্যাহার করে পদটিতে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হচ্ছে।

এ ছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পাওয়ায় নির্বাচন কমিশন আজ তিন জেলায় আরও দুই ওসি এবং এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে।

ওই দুই ওসি চাঁদপুরের মতলব থানা ও মাদারীপুরের ডাসার থানার। আর পুলিশ পরিদর্শক গাজীপুরের কালীগঞ্জ থানার।

এর আগে গতকাল রোববার মাদারীপুরের কালকিনি, ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় তিন ওসি এবং ময়মনসিংহের ফুলপুরের একজন ইউএনওকে প্রত্যাহার করে ইসি। শনিবার প্রত্যাহার করা হয় আরও দুই ওসিকে।

তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে আজ ইসি পৃথক দুটি চিঠি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে তাদের প্রত্যাহার এবং তাদের জায়গায় উপযুক্ত কর্মকর্তা নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা প্রশাসককে প্রত্যাহারের নির্দেশ

আপডেট এর সময় : ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩