ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা)

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৩৪ বার পঠিত হয়েছে

রাজধানীর খিলক্ষেতে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপি ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

আজ (সোমবার) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে খিলক্ষেতের ডুমনী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থী আরিফুল ইসলামসহ ১২/১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, সকালে ৪৩ নং ওয়ার্ডের খিলক্ষেত ডুমনি নূরপাড়া আলিম মাদ্রাসার এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দেখা করতে যান ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপি ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীব। এ সময় ৪৩ নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে জামায়াত-এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় দিদারের অনুসারীরা।

এ বিষয়ে ঢাকা-১৮ আসন ১০দলীয় জোটপ্রার্থীর মিডিয়া সমন্বয়ক কামরুল হাসান জানায়, বিএনপির সন্ত্রাসীদের হামলায় নূর পাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বরকতউল্লাহ এবং তার বড় ভাই হেদায়েতুল্লাহসহ ১২জন গুরুতর আহত হয়েছেন। নেতাকর্মীরা ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলামকে উদ্ধার করেছে, তিনি সুস্থ আছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৪৩ নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লা বলেন, ওটা মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ছিল, কোন রাজনৈতিক কর্মসূচি না। ওই মাদ্রাসা পৈত্রিকসূত্রে আমাদের। তবে জোটপ্রার্থীর ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা)

আপডেট এর সময় : ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬