1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

সাংবাদিকরা লড়াই করে অধিকার আদায় করে: সূর্য

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ১১৫ বার পঠিত হয়েছে

NEWSVOb:  সাংবাদিকদের যতো অধিকার তা লড়াই করে আদায় করতে হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য।

তিনি বলেন, সরকারি বিজ্ঞাপনের ১০৪ টাকা পর্যন্ত দেওয়া হয় সংবাদপত্রের জন্য। বাকি ৯০০ টাকা পর্যন্ত যেটা দেওয়া হয় সেটা দেয় সাংবাদিক- কর্মচারিদের কল্যাণের জন্য। আমাদের বেতন বোনাসের জন্য। কিন্তু মালিকপক্ষ পুরো টাকা আত্মসাৎ করে তাদের ভাগ্য পাল্টায়। সাংবাদিকদের অবস্থার পরিবর্তন হয় না। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন সিনিয়র সাংবাদিক নেতা সূর্য। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এসময় গণমাধ্যমে ঢালাওভাবে ছাঁটাই বন্ধ বন্ধ করা, নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ ও সংসদ অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন পাশ না হলে আগামী ১৫ মে থেকে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবে সাংবাদিকরা। এমন ঘোষণা দিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি মোল্লা জালাল।

গণমাধামে ঢালাইভাবে ছাঁটাই বন্ধ করা, নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করা, সংসদ অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন পাশ করা, ঈদের আগে বেতন বোনাস প্রদানসহ চৌদ্দ দফা দাবিতে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স, ঢাকা সাবএডিটরস কাউন্সিল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন।

বিএফইউজে সভাপতি মোল্লা জালাল বলেন, গণমাধ্যমে একটি মাফিয়া চক্রের জন্ম হয়েছে। তারা চায় নিরঙ্কুশভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে। সংবাদপত্র মালিকদের হুঁশিয়ার করে মোল্লা জালাল বলেন, সাংবাদিকদের ঘামে ভেজা শ্রমের বিনিময়ে আপনাদের পত্রিকা বের হয়। আপনারা সে পত্রিকায় সরকারি বিজ্ঞাপন পান। নানা সুযোগ সুবিধা নেন। সমাজে আপনাদের ফেসভ্যালু বাড়ে। অথচ সাংবাদিকদের ভাগ্য পরিবর্তন হয় না। যখন তখন সাংবাদিক ছাঁটাই করা হয়। বছরের পর বছর যায়। কিন্তু সাংবাদিকদের বেতন বাড়ে না। ওয়েজ বোর্ড ঘোষিত হয় না।

মোল্লা জালাল বলেন, সাংবাদিক নেতাদের মধ্যে মাফিয়াদের দালাল ঢুকে গেছে। তাদের হুঁশিয়ার করে বলছি, এমন কিছু করবেন না যাতে আপনাদেরকে প্রেসক্লাব অঙ্গনে অবাঞ্চিত ঘোষণা করতে বাধ্য হই।

সংবাদপত্র মালিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা পত্রিকা কত কপি বের করেন আর সরকারকে কত কপির হিসাব দেন তা আমাদের জানা আছে। সব গোমর ফাঁস করে দেব।

উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যদি এক থাকি তাহলে এমন আন্দোলন করব সব মাফিয়া মালিকরা কোনঠাসা হয়ে যাবে। দিশা পাবে না।

বক্তারা এ সময় আরও বলেন, গণমাধ্যমগুলো আজ সমস্যার পাহাড়। অনেক প্রতিষ্ঠানে মাসের পর মাস বেতন হয় না। যেখানে বেতন হয় সেখানে ইনক্রিমেন্ট হয় না, যেখানে ইনক্রিমেন্ট হয় সেখানে কোনও নীতিমালা ছাড়া বেপরোয়াভাবে ছাঁটাই চলছে। যা কোনভাবে মেনে নেওয়া হবে না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবীর আহমেদ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, নারী সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট নাসিমা আক্তার, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু জাফর, বাংলাদেশ ক্যামেরা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক বিপ্লব, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মুক্তাদির রহমান, সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, প্রেস ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্সের মহাসচিব কামাল হোসেন, প্রেস ফেডারেশনের কোষাধ্যক্ষ তোজাম্মেল হোসেন প্রমুখ।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews