ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo গণমাধ্যমে সরকারের পজিটিভ নিউজগুলো তুলে ধরলে অনুপ্রেরণা পাই : তথ্য প্রতিমন্ত্রী Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

উত্তর সিটির উপ-নির্বাচন শিগগিরই পুনঃতফসিল করা হবে: সিইসি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
  • ১০৭ বার পঠিত হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‌‘কমিশনের সঙ্গে বৈঠক করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের পুনঃতফসিল হবে। শিগগিরই এটি করা হবে।’

বুধবার নির্বাচন প্রশিক্ষণ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

আইনজীবী আদালতে না আসায় বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন নিয়ে রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট। এর ফলে এ নির্বাচনের ওপর হাই কোর্টের স্থগিতাদেশ উঠে যাচ্ছে এবং ভোট আয়োজনে আইনগত কোনো বাধা থাকছে না। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছিল নির্বাচন কমিশন।

ওই তফসিলের বৈধতা চ্যালঞ্জ করে এবং তফসিলের কার্যকরিতার ওপর স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তাদের আবেদনের ওপর শুনানি করে গতবছর ১৭ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে দেয়।

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে (ইসি) নিয়ে টিআইবির মন্তব্য অসৌজন্যমূলক। এ ধরনের মন্তব্য করা তাদের ঠিক হয়নি। তবে ইসি টিআইবির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না।

টিআইবির প্রতিবেদেনর বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। ঠিক রিপোর্ট না।’

টিআইবির প্রতিবেদন ঠিক নয় কেন-এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘টিআইবি যেসব অভিযোগের কথা বলেছে, নির্বাচন নিয়ে সে ধরনের কোনো অভিযোগের কথা কোনো গণমাধ্যমে আসেনি। কেউ এ ধরনের কোনো অভিযোগ করেননি।

ইসি শুধু গণমাধ্যমের ওপর নির্ভর করছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মাঠ পর্যায়ে ইসির কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচনী তদন্ত কমিটিসহ সবার কাছ থেকে ইসি তথ্য নিয়েছে। এ ধরেনর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।’

টিআইবি বলেছে-নির্বাচন কমিশনের ভূমিকা ছিল লজ্জাজনক। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, এসব অসৌজন্যমূলক মন্তব্য। এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উত্তর সিটির উপ-নির্বাচন শিগগিরই পুনঃতফসিল করা হবে: সিইসি

আপডেট এর সময় : ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯