1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা) দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমেরিকার ১৯ টি বিমান ঘাটি লক করে ফেলেছে ইরান …

একসাথে জেডিসি পাশ করলেন বাবা-ছেলে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ১০৩ বার পঠিত হয়েছে

একসাথে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাশ করেছে বাবা-ছেলে। তারা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ ৭নং রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের বাবলু হোসেন ও তার ছেলে মেহেদি হাসান।

সোমবার দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা গেছে বাবা বাবলুর রহমান পেয়েছে জিপিএ ২.৭২ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ ২.০৬। উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে তারা।
বাবুল হোসেন জানান, শিক্ষার কোন বয়স নেই। এছাড়া আমার অনেক দিনের ইচ্ছা আলেম হওয়া। যে কারনে আমি ছেলের সাথে জেডিসি পরীক্ষা দিয়েছিলাম। এ পরীক্ষায় পাশ করলে দাখিল ও আলিম পরীক্ষা দিয়ে যতদুর সম্ভব পড়তে চাই।

তিনি বলেন, ১৯৯৫ সালে দেশে প্রচলিত সাধারন শিক্ষায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করি। এরপর এইচএসসি ভর্তি হয় কিন্তু সাংসারিক চাপের কারনে আর লেখা-পড়া হয়নি। তারপর থেকে আমার ইচ্ছা ছিল একদিন না একদিন লেখা-পড়া শেষ করবো। সেই ইচ্ছা থেকে এবার জেডিসি পরীক্ষা দিয়ে শুরু করলাম।

মাদরাসা সুপার মো. রবিউল ইসরাম জানান, বাবুল হোসেন বলেছিল সার্টিফিকেটের জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য আমি পড়তে চাই। যে কারনে আমি তাকে সুযোগ করে দিয়েছিলাম।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews