ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

গাজীপুরের চারটি উপজেলায় বিজয়ী হলেন যারা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ১১৪ বার পঠিত হয়েছে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ এ চারটি উপজেলায় রোববার (২৪ মার্চ) ভোট গ্রহন শেষ হয়েছে। তবে ভোটারের উপস্থিতি কম ছিল। পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি বেশি ছিল।

গাজীপুরের চারটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ, দুইটিতে (স্বতন্ত্র) আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রবিবার (২৪ মার্চ) রাতে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষ থেকে নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রাথমিক বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এছাড়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কাপাসিয়া: কাপাসিয়া উপজেলায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো: আমানত হোসেন খান। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫৫ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: আনিছুর রহমান আরিফ আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭৮৫ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোঃ আসাদুজ্জামান স্বতন্ত্র এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওশন আরা সরকার নির্বাচিত হয়েছেন।

কালিয়াকৈর: কালিয়াকৈর উপজেলায় স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ কামাল উদ্দিন সিকদার আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৯৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম রাসেল নৌকা প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৮৩৬ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোঃ সেলিম আহম্মেদ (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা: জায়দা নাসরিন নির্বাচিত হয়েছেন।

শ্রীপুর: শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ শামসুল আলম প্রধান প্রাথমিক বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন, তার প্রাপ্ত ভোট ৭৪ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের আলহাজ্ব মোঃ আব্দুল জলিল নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮৮৫ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো: মাহতাব উদ্দিন খন্দকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন্নাহার নির্বাচিত হয়েছেন।

কালীগঞ্জ: কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শর্মিলা রোজারিও ৫২ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শর্মিলী দাস পেয়েছেন ২২৫৫ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: মোয়াজ্জেম হোসেন পলাশ ও ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মাকসুদুল আলম খান মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

গাজীপুরের চারটি উপজেলায় বিজয়ী হলেন যারা

আপডেট এর সময় : ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯