1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর উত্তরা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ   জে রশিদ :   রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ০৩ (তিন) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো- ১.মনিরুল ইসলাম (৪০)

২.মোহতাসিন বিল্লাহ(৪০)

৩.মাহমুদুল হাসান (২১)।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ০০:১৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কতিপয় সক্রিয় সদস্যগণ ০৭ই মার্চ,২০২৫ খ্রিস্টাব্দ বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় “মার্চ ফর খিলাফা” নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। উক্ত তৎপরতা প্রতিরোধের উদ্দেশে সিটিটিসির আভিযানিক দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা রুজু করা হয়েছে।

সিটিটিসি-সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গিয়েছে।

গ্রেফতারকৃতদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews