1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

সামুদ্রিক জলোচ্ছ্বাস, লক্ষাধিক মানুষ পানিবন্দী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ১৩৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :    অস্বাভাবিক সামুদ্রিক জোয়ারের তোড়ে ও গত কয়েকদিনের টানা বর্ষণে হাতিয়া উপজেলার পৌরসভা ব্যতীত ১১টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এতে করে প্রায় ২০ হাজার লোক গৃহহীন ও লক্ষাধিক লোক পানিবন্দী হয়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েক শ’ ঘরবাড়ি।

নিঝুমদ্বীপ, হরণী, চানন্দী, সুখচর, নলচিরা, তমরদ্দি ও সোনাদিয়া ইউনিয়নের বেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষ দিন যাপন করছে। এসব এলাকার বাড়িঘর রাস্তাঘাট, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান ৪/৫ ফুট পানিতে নিমজ্জিত রয়েছে।

এদিকে গৃহহীন মানুষগুলো পরিবার পরিজন নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। পানিবন্দী লোকজন অসহায় অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়ে পড়েছে।

ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম ও জেলা প্রশাসক মো. খুরশিদ আলম খান হরণী ও চানন্দী ইউনিয়ন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

এদিকে অসহায় ও দুর্গত লোকদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন সাবেক এমপি ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews