ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

অগ্নিসেনা সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ২৫৭ বার পঠিত হয়েছে

নুরে আলম সিদ্দিকী :দেশের  সর্বত্রই অগ্নিসেনা সোহেল রানার অসম সাহসিকতা আর মহানুভবতার বিষয়টিই আলোচিত হচ্ছে। গত ২৮ মার্চ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত। সোহেল রানা কুর্মিটোলা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। আগুন লাগার খবরে দায়িত্ব পালন করতে বনানীর এফ আর টাওয়ারে ছুটে যান। তিনি উঁচু ল্যাডার (মই) দিয়ে আগুন নেভানো ও আটকেপড়াদের উদ্ধারে কাজ করছিলেন।

ল্যাডারে সোহেল রানার সঙ্গে আরো দুজন ফায়ারম্যান এবং উদ্ধার হওয়া পাঁচজন থাকায় ল্যাডারটি ওভারলোড দেখাচ্ছিল। পরে আটকেপড়া বেশি মানুষের জায়গা দিতে গিয়ে তিনি লেডারের সিঁড়ি বেয়ে নেমে আসছিলেন। এ সময় পা আটকে গুরুতর আহত হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুবরণ করেন। নিজের জীবন বিপন্ন করে কর্তব্য পালনের এমন নজির খুব কম দেখা যায়।

সোহেলের সুচিকিৎসার জন্য  সরকার হাত বাড়িয়ে ছিলেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে গিয়েও তাকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না।

অগ্নিসেনা সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।  শোকবার্তায় শেখ হাসিনা বলেন: ‘অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সরকারের তরফ থেকে অগ্নিসেনা সোহেলের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য  নানা উদ্যোগ নেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

অগ্নিসেনা সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত

আপডেট এর সময় : ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯