ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

অবৈধ দখলের ভিড়ে বৈধরা সংকুচিত হচ্ছে: মেয়র আতিক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • ৪১৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক :  রাজধানীতে খাল ও সড়কের দু’পাশ দখলের ভিড়ে বৈধরা সংকুচিত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুর-১১ নম্বরের উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে ডিএনসিসি মেয়র এমন মন্তব্য করেন।অবৈধ দখল উচ্ছেদের পর পুনরায় দখল হয়ে যাওয়ার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, কোথাও উচ্ছেদ অভিযানের পর আবার দখল হচ্ছে কী না সে বিষয়টি মনিটরিংয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে। এ বিষয়ে আমি এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। বিশেষ করে খালের দু’পাড় মনিটরিংয়ে ব্যবহৃত হবে ড্রোন। কারণ সব জায়গায় কিন্তু সব সময় যাওয়া যায় না। তাই ড্রোন দিয়ে দেখা হবে যে আবার দখল হয়েছে কী না। তার জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হবে। সেখান থেকে সবকিছু মনিটরিং করা হবে। আমরা ডিজিটাল হতে চাই।

মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর এভিনিউয়ের ৪ নম্বর সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ করে সুন্দর করে রাস্তা নির্মাণে এরই মধ্যে ৩০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছেন বলেও জানান ডিএনসিসি মেয়র।তিনি বলেন, এ সড়কটি যোগাযোগের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি সর্বনিম্ন ৬০ ফুট থেকে সর্বোচ্চ ৭৫ ফুট পর্যন্ত চওড়া হবে। এটি সুন্দর করে নির্মাণ করার জন্য এরই মধ্যে আমি ৩০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছি। এ টাকা দিয়েই সড়কটি সুন্দর করে নির্মাণ করা হবে। গতকাল ও আজ উচ্ছেদ অভিযান চলছে। গতকাল ৮৫ শতাংশ উচ্ছেদ সম্পন্ন হয়েছিল। আজ বাকিটা হবে। এরপরেও প্রয়োজন হলে কাল আবার উচ্ছেদ অভিযান চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

অবৈধ দখলের ভিড়ে বৈধরা সংকুচিত হচ্ছে: মেয়র আতিক

আপডেট এর সময় : ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১