ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

অভিযানে গিয়ে ‘ম্যাজিস্ট্রেট’ নিজেই গ্রেফতার!

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
  • ১৩৫ বার পঠিত হয়েছে

NEWSVOb, অনলাইন ডেস্কঃ  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিযানে গিয়ে নিজেই গ্রেফতার হলেন ‘ম্যাজিস্ট্রেট’।

গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান এভিনিউর চিটাগাংবুল নামের একটি রেস্তোরাঁয় অন্য এক মেজিস্ট্রেটের হাতে গ্রেফতার হন এই মেজিস্ট্রেট।

গ্রেফতার হওয়া ব্যক্তি মূলত নকল মেজিস্ট্রেট। তার নাম মোহাম্মদ বিন জহির সুমন ভূইয়া।

প্রায় এক বছর ধরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছিলেন তিনি।

এরইমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে জরিমানাও আদায় করেছেন অনেকবার।

এভাবেই এক বছর ধরে প্রতারণা করে আসছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার তার ভুয়া অভিযান চালানোর প্রতারণার ফাঁদে পা দেয়নি ওই রেস্তোরাঁর কৃর্তপক্ষ। অবশেষে আসল মেজিস্ট্রেটের কাছে হাতেনাতে ধরা পড়লেন তিনি।

জানা গেছে, ওই রেস্টুরেন্টে গিয়ে জহির সুমন ভূইয়া নিজেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তার চালচলনে সন্দেহ হয় রেস্টুরেন্ট কর্মকর্তাদের।

এরইমধ্যে রেস্তোরাঁর ম্যানেজার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারকে মোবাইলে বিষয়টি জানান। সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমন ভূইয়াকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটির করপোরেশনের এক কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, বেলা ৩টায় গুলশান এভিনিউর একটি রেস্টুরেন্ট থেকে মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

অভিযানে গিয়ে ‘ম্যাজিস্ট্রেট’ নিজেই গ্রেফতার!

আপডেট এর সময় : ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯