ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

‘এই ছবিটা দেওয়া কঠিন ছিল’, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে তাহিরা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ১৪৯ বার পঠিত হয়েছে

ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা গোপন না করে বরং ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের প্রতিটি ধাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আসছেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবসে অন্যরকম একটি ছবি পোস্ট করে তার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। শেয়ারের পর পরই ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

নিজের পোস্ট করা ছবির সঙ্গে তাহিরা লেখেন, ‘আজ আমার দিন। সকলকে বিশ্ব ক্যানসার দিবসের শুভেচ্ছা। আশা করি নিজেদের মতো করে সেলিব্রেট করছেন। ক্যানসারের সঙ্গে জড়িয়ে থাকা প্রচলিত ধারণা আমরা ভেঙে দিতে পারব। আমরা সচেতনতা তৈরি করতে পারব। নিজেকে ভালবাসুন। বিশ্বাস করুন, আমার যাবতীয় ভয় ভেঙে গিয়েছে’।

স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে লড়ছেন তাহিরা। তার খোলা পিঠের ছবিতে স্পষ্ট তার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের চিহ্ন। তাহিরার লেখেন, ‘পারফেক্ট বলে কিছু হয় না। এই ছবিটা শেয়ার করা কঠিন ছিল। কিন্তু ছবিটা দিয়ে আমি স্পিরিটটা সেলিব্রেট করতে চেয়েছি। সাহস রাখতে হবে। হেরে না গিয়ে উঠে দাঁড়ানোর সাহস’।

‘এই ছবিটা দেওয়া কঠিন ছিল’, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে তাহিরা

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাহিরা যে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন, সেটিকে বলা হয় ‘স্টেজ জিরো ব্রেস্ট ক্যানসার’। তাহিরার স্তনে ‘ডাকটাল কারসিনোমা ইন সিটু’ হয়েছে। এই ক্ষেত্রে নির্দিষ্ট একটি জায়গায় ক্যান্সার কোষ ক্রমশ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এর চিকিৎসা দেহের এই নির্দিষ্ট অংশে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের সাহায্যে ক্যান্সারের দেহের অন্য অংশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যাবে। ক্যান্সার আক্রান্ত হওয়ার চিত্রনাট্যকার তাহিরা এর আগে ‘টফি’ নামে একটি শর্ট ফিল্মের পরিচালনায় ছিলেন। রেডিও প্রোগ্রামার হিসাবেও তিনি বেশ জনপ্রিয়। আরও একটি বাণিজ্যিক ছবি পরিচালনা করতে পারেন তিনি। তবে অসুস্থতাকে পেছনে ফেলে খুব শীঘ্রই ফ্লোরে ফিরতে চান তাহিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

‘এই ছবিটা দেওয়া কঠিন ছিল’, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে তাহিরা

আপডেট এর সময় : ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯