ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

করোনাভাইরাসে মৃত্যু দেড় হাজার ছাড়ালো

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ১০৯ বার পঠিত হয়েছে

  Newsvob.com আন্তর্জাতিক ডেস্ক ঃ  চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১৪৩ জন, আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬৪১ জন।

এ নিয়ে চীনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৩ জন। আর করোনায় আক্রান্তের সংখ্যা ঠেকেছে ৬৬ হাজার ৪৯২ জনে।শনিবার চীনের মধ্য প্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, করোনাভাইরাসে দেশটির যে ফাঁকফোকর ও দুর্বলতা ধরা পড়েছে তা সারাতে হবে। এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে চীনের অর্থ মন্ত্রণালয় শুক্রবার ১ হাজার ১৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে।

এদিকে চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হংকং, ফিলিপাইন এবং জাপানে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার মিশরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে এটি প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের ঘটনা। বিশ্বের প্রায় ২৭টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে পৃথক করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জনই জাপানি নাগরিক। প্রমোদতরীটিসহ জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪৭ জনে দাঁড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

করোনাভাইরাসে মৃত্যু দেড় হাজার ছাড়ালো

আপডেট এর সময় : ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০