ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

করোনায় ৪ বাংলাদেশিসহ ১২৭ সাংবাদিকের মৃত্যু

Nnwsvob.com. ডেস্ক ঃ কোভিড-১৯ পরিস্থিতি মানুষকে জানাতে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বাংলাদেশের চার সাংবাদিকসহ ১২৭ গণমাধ্যম কর্মীর মৃত্যু হয়েছে। ৩১ দেশে গত ৩ মাসে এই মৃত্যু হয়। এই তথ্য জানিয়েছে জেনেভা-ভিত্তিক এনজিও প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি)।

পিইসি মহাসচিব ব্লেইস লেম্পেন এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের মহামারির তথ্য জানানোর কাজে নিয়োজিত থাকতে হচ্ছে। তারা নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অনেকে মৃত্যু বরণ করেছেন। মৃতদের অনেকে পেশাগত দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পাননি। বিশ্বের সব সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।

এনজিওটি মার্চের ১ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সময় হিসাব করেছে। তাদের তথ্য অনুযায়ী, মৃতদের দুই তৃতীয়াংশ দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন। এর মধ্যে শুধু মে মাসেই মারা গেছেন ৭২ জন।

পিইসি ৪ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যুর খবর দিলেও দেশীয় সাংবাদিকদের একটি ফেসবুক গ্রুপের হিসাব অনুযায়ী, ২ জুন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ নামের ওই গ্রুপ থেকে প্রতিনিয়ত সাংবাদিকদের ব্যাপারে আপডেট দেয়া হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২৩৮ জন সাংবাদিক এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ জন।

পিইসির হিসাব অনুযায়ী, লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি সাংবাদিক নতুন এই রোগে মারা গেছেন, ৬২ জন। ইউরোপে ২৩ জন, এশিয়ায় ১৭ জন, উত্তর আমেরিকায় ১৩ জন এবং আফ্রিকায় ১২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

করোনায় ৪ বাংলাদেশিসহ ১২৭ সাংবাদিকের মৃত্যু

আপডেট এর সময় : ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০