Newsvob.com.: অনলাইন ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৩ হাজার ৪৬৬ জন।
১৮ জুন সকাল ৮টা থেকে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন।
শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২৭ জন।
উল্লিখিত সময়ে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার ৯২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯।

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
প্রতিনিধির নাম : 













