ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ১১০ বার পঠিত হয়েছে

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় পুলিশের একজন এসআইসহ তিন সদস্য আহত হন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রবিবার (৩১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার হ্নীলা মৌলভীবাজার এলাকায় অভিযানে গেলে ইয়াবা কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে।

আত্মরক্ষায় পুলিশও প্রায় ৫০ রাউন্ড গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর ইয়াবা কারবারিরা পিছু হঠলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দুইটি দেহ পাওয়া যায়। তাদের টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কক্সবাজার রেফার করেন। কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া এলাকার মিয়া হোসনের পুত্র মাহামুদুর রহমান(২৮) ও হোয়াইক্ষ্যং নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আফছার (২৫)। তাদের বিরুদ্ধে মাদকসহ ৫/৬টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধে এস আই দীপক বিশ্বাস, সহকারি উপ-পরিদর্শক এএসআই আমির ও কনেষ্টবল শরিফুল আহত হয়। এসময় ঘটনাস্থল হতে ৬টি এলজি, ১০ হাজার পিস ইয়াবা ও ১৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। মরদেহ দুইটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

আপডেট এর সময় : ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯