ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

ট্রাম্পের মহামারি ঠেকানোর পদক্ষেপকে ‘চরম বিপর্যয়’ হিসেবে উল্লেখ করলেন ওবামা

Newsvob.com আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে ‘চরম বিশৃঙ্খল বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন।
ফাঁস হয়ে পড়া এক ওয়েব কলে শুক্রবার রাতে ওবামা তার প্রশাসনের সাবেক সদস্যদের কাছে এ মন্তব্য করেন।
একইসঙ্গে তিনি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের বিচার বিভাগীয় সিদ্ধান্তের সমালোচনা করে একে যুক্তরাষ্ট্রের আইনের শাসনের জন্যে বিপদজনকম হিসেবে উল্লেখ করেছেন।
অডিও রেকর্ডটি প্রথম হাতে পায় ইয়াহু নিউজ। ওবামা অডিওতে জো বাইডেনকে সমর্থনে তার পাশে দাঁড়াতে সাবেক স্টাফদের প্রতি আহ্বান জানান। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।
ওবামা বলেন, যেখানে আমরা দীর্ঘমেয়াদে স্বার্থপরতা, গোষ্ঠীবদ্ধতা, বিভাজন ও অন্যকে শত্রুভাবার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি- আজ সেসবই কঠোরভাবে আমেরিকান জীবনে জেঁকে বসেছে। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলার পদক্ষেপ অন্তঃসারশূণ্য হয়ে পড়ার এটিও একটি কারণ।
ওবামা আরো বলেন, আর এ ধরণের মানসিকতার কারণে সবকিছু চরম বিশৃঙ্খলাপূর্ণ-বিপর্যকর হয়ে পড়েছে।
ওবামা গত মাসে জো বাইডেনের প্রার্থীতাকে সমর্থন করেন। ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের প্রচারণায় তিনি গভীরভাবে সম্পৃক্ত হবেন বলে জানান।
ওবামা এলুমনি এসোসিয়েশনে তিনি বলেন, আমি আশা করি আপনারাও সকলে একই তাগাদা অনুভব করছেন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের সংখ্যা প্রায় ১৩ লাখে পৌঁছেছে এবং এ পর্যন্ত ৭৭ হাজারেরও বেশি লোক মারা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

ট্রাম্পের মহামারি ঠেকানোর পদক্ষেপকে ‘চরম বিপর্যয়’ হিসেবে উল্লেখ করলেন ওবামা

আপডেট এর সময় : ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০