ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

প্রথম দিনই তথ্যমন্ত্রীর মুখে ‘ভুঁইফোড় অনলাইনের’ কথা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
  • ১০৬ বার পঠিত হয়েছে

নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শপথ নেয়ার পর অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, অনেক ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এসব ভুঁইফোড় অনলাইন সবার সহযোগিতায় মোকাবেলা করা হবে।’

আজই (মঙ্গলবার) প্রথম মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রথম দিনই কর্মস্থলে যোগ দিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সব চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুলজীবন থেকে সবসময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। আজও করব। সাংবাদিকদের অনেক সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করব।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তখন।’

রাষ্ট্রযন্ত্র ও গণমাধ্যমের সমন্বয় থাকলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যায় বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের কোনো অভিযোগ পেলে তা সমাধানের পদক্ষেপ নেব।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি অনেক দিন ধরেই গণমাধ্যমের সঙ্গে আছি। রাষ্ট্রীয়ভাবে আমাকে এখন দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে- ‘গ্রাম হবে শহর’। প্রধানমন্ত্রী শুধু অঙ্গীকার করেন না, তা বাস্তবায়নও করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

প্রথম দিনই তথ্যমন্ত্রীর মুখে ‘ভুঁইফোড় অনলাইনের’ কথা

আপডেট এর সময় : ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯