ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বছরের শুরুতেই বাড়লো স্বর্ণের দাম

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
  • ৫৯ বার পঠিত হয়েছে

সদ্য শেষ হওয়া বছরকে পিছনে পেলে নতুন বছরের প্রথম দিনেই স্বর্ণের দাম বাড়ার ঘোষণা এলো। প্রতিভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (২ জানুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও তা বাড়ল বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনা রূপার দাম উঠা নামা করে। এজন্য বুধবার থেকে বাড়তি দামে স্বর্ণ বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতিভরিতে বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। আর ২১ ক্যারেট স্বর্ণ প্রতিভরিতে বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রূপার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৬৪০ টাকা। আর প্রতিভরি সনাতন পদ্ধতির স্বর্ণ অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতিভরি ২১ ক্যারেট রূপা (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৫০ টাকা।

সারাদেশের স্বর্ণের দোকানগুলোতে আজ মঙ্গলবার (১ জানুয়ারি) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট ৪০ হাজার ১২৪ টাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

বছরের শুরুতেই বাড়লো স্বর্ণের দাম

আপডেট এর সময় : ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯