ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টারমিনাস রেল স্টেশনের কাছে ফুট ওভারব্রিজের একটি অংশ ভেঙে পড়ে ৩ নারী সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ৩২ জন। তাদের স্থানীয় জিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছত্রপতি শিবাজি রেলস্টেশনের সাথে বিটি লেন-এর সংযোগকারী ওই ওভারব্রিজেটির একটি অংশ হটাৎই ভেঙে পড়ে। গত এক বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রিজ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটলো। গত বছরেই আন্ধেরির জি.কে.গোখলে রোডে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছিল। এদিকে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
শিরোনাম :
দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া
৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ
মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড
গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
মুম্বাইয়ে ফুট ওভার ব্রিজ ভেঙে নিহত ৫, আহত ৩২
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
- ১২০ বার পঠিত হয়েছে
জনপ্রিয় সংবাদ






















