ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

শপথ নেয়ার খবর অসত্য-ভিত্তিহীন : গণফোরাম

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
  • ১১০ বার পঠিত হয়েছে

ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২) শপথ নেবেন।’ গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে গণফোরাম।

গণফোরাম সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়কারী মোস্তফা মোহসীন মন্টু এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিদের শপথ না নেয়ার সিদ্ধান্ত এখনো বহাল আছে। একই সঙ্গে জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল, এখনো সেই ঐক্য অটুট আছে।

বিবৃতিতে বলা হয়, একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন তথা জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল। জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে। সংসদে যোগ দেয়ার বিষয়ে গণফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সংসদ সদস্য শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল আছে।

পত্র-পত্রিকায় বিভ্রান্তিমূলক বক্তব্য না দেয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

তবে শপথ নেয়ার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘যখন শপথ নেব তখন জানতে পারবেন। তবে শপথ নেয়ার বিষয়ে অবশ্যই ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

শপথ নেয়ার খবর অসত্য-ভিত্তিহীন : গণফোরাম

আপডেট এর সময় : ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯