Newsvob.com.: অনলাইন ডেস্কঃ রাজধানীর পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ কছির উদ্দিন (২৩)। এসময় তাদের হেফাজত হতে ১০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম ডিএমপি নিউজকে বলেন, ৮ জুন, ২০২১ (মঙ্গলবার) সন্ধ্যা ১৮:৪০ টায় পল্টন থানার আনন্দ ভবন কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কছির কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
প্রতিনিধির নাম : 











