ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ৪৪৬ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণা ঘাট ও মঙ্গলমাঝির ঘাট-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘ সময় নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা।

বুধবার (১২ জানুয়ারি) রাত থেকে নরসিংহপুর-হরিণা ঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ট্রাকসহ শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।

এদিকে ঘন কুয়াশার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর থেকে ফেরি চলাচল বন্ধ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার (১২ জানুয়ারি) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির মঙ্গলমাঝির ঘাটের টার্মিনাল সুপারিনটেন্ডেন্ট মোস্তফা কামাল জানান, ঘন কুয়াশার কারণে ফেরির দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফে চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ৫টি ফেরি চলাচল করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট এর সময় : ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২