ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

ত্রাণ শব্দে নারাজ, রোজার উপহার বললেন ডিপজল

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
  • ১১৯ বার পঠিত হয়েছে

Nnwsvob.com. বিনোদন ডেস্ক ঃ   করোনাভাইরাসের প্রকোপে টালমাটাল বিশ্ব। বাড়ছে মৃত্যুর মিছিল। জীবন বাঁচাতে ঘরে অবস্থান করছেন বেশিরভাগ মানুষ। দেশে দেশে চলছে লকডাউন। বাংলাদেশও করোনার প্রভাব থেকে মুক্ত নয়। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজ নেই তো ভাত নেই অবস্থা! এরই মধ্যে প্রায় এক হাজার পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজ শুটিংবাড়ি ডিপু ভিলায় এক হাজার পরিবারকে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। এ ছাড়া দুস্থ শিল্পীদের জন্য তিনি বিএফডিসির শিল্পী সমিতিতে ত্রাণ দিয়েছেন। গতকাল বুধবার ৩৫০ শিল্পী ও ১৫০ জন কলাকুশলীর জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন ডিপজল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে সেসব এফডিসির বিভিন্ন সমিতিতে ১৫০টি প্যাকেট পাঠানো হয়। আজ বৃহস্পতিবার ৩৫০ জন শিল্পী তাঁদের সমিতি থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ শুরু করেছেন। যাঁরা এফডিসিতে যেতে পারবেন না, তাঁদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করবে সমিতি। তবে ত্রাণ শব্দে নারাজ মনোয়ার হোসেন ডিপজল। উপহার বলতেই স্বাচ্ছন্দ্য তাঁর। এনটিভি অনলাইনকে ডিপজল বলেন, ‘এটা ত্রাণ নয়, আমার সহকর্মীদের জন্য রোজার উপহার। যাঁদের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, তাঁদের জন্য রোজার উপহার পাঠিয়েছি।’ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ডিপজল ভাই আমাদের শিল্পীদের এর আগেও সহযোগিতা করেছেন। সব সময়ই করে আসছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া

ত্রাণ শব্দে নারাজ, রোজার উপহার বললেন ডিপজল

আপডেট এর সময় : ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০