ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৪৬০ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ    দুবাই পুলিশ আজ সোমবার জানিয়েছে, ২৫ মিলিয়ন ডলার মূল্যের মূল্যবান গোলাপি হীরা চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

দুবাই থেকে এএফপি জানায়, পুলিশ এক বিবৃতিতে বলেছে, দুবাই পুলিশ জেনারেল কমান্ড অত্যন্ত বিরল একটি গোলাপি হীরা চুরি ঠেকিয়েছে। হীরাটির মূল্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার।

পুলিশ জানিয়েছে, ইউরোপ থেকে হীরাটি নিয়ে আসা একজন ব্যবসায়ীকে সম্ভাব্য ধনী ক্রেতা দেখবে বলে ফাঁদে ফেলে একটি অপরাধী চক্র বিলাসবহুল বাসায় ডেকে নিয়ে আসে। হীরা ব্যবসায়ী সেখানে যাওয়ার পর হীরাটি চুরি হয়ে যায়।

পুলিশ আরো জানায়, আট ঘণ্টার মধ্যে সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করা হয়। বিশেষজ্ঞ ও মাঠ পর্যায়ের টিমের ঐকান্তিক প্রচেষ্টায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে এশীয় নাগরিক রয়েছে জানানো হলেও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

দুবাই মিডিয়া অফিসের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রেপ্তার তিনজনের মুখ ঝাপসা রয়েছে। তাদের চুরির সময়কার সিসিটিভি ফুটেজও প্রকাশ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার

আপডেট এর সময় : ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫