মাছ-মাংসসহ নিরাপদ খাদ্য নিশ্চিতে নেওয়া পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এ বিষয়ে আগামী ৫ মের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।নাগরিকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং নিরাপদ খাদ্য সরবরাহে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন মো. জে আর খান রবিন। তিনি বলেন, হাইকোর্ট রুলের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে, তা প্রতিবেদন আকারে ৫ মের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন। খাদ্যসচিব, স্বাস্থ্যসচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ ১২ বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিরোনাম :
দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া
৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ
মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড
গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
নিরাপদ খাদ্য নিশ্চিতে পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
- ১০৮ বার পঠিত হয়েছে
জনপ্রিয় সংবাদ






















