ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
  • ১৩২ বার পঠিত হয়েছে

  Nnwsvob.com. বিনোদন ডেস্ক ঃ গত বুধবার   চলে গেলেন বলিউডের অভিনেতা ইরফান খান। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল। বুধবার সকালে তার মৃত্যুর খবর এসেছে।

২০১৮-তে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ৫৪ বছর বয়সি অভিনেতা ইরফান খানের। এরপর একবছর বিদেশে থেকে চিকিৎসা করেছিলেন। তার মাঝেই শেষ করেছিলেন হিন্দি মিডিয়ামের সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়ামের’ শুটিং। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের আংরেজি মিডিয়াম। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় ছবির প্রদর্শন।

ইরফান খানের মা সাঈদা বেগম শনিবার সকালে জয়পুরে ৯৫ বছর বয়সে প্রয়াত হন। কিন্তু লকডাউনের কারণে মুম্বাই থেকে জয়পুরে পৌঁছতে পারেননি ইরফান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মায়ের শেষকৃত্যে অংশ নেন।

সবাই অপেক্ষা করছিল আবার কবে সেলুলয়েডের পর্দায় তার বুদ্ধিদীপ্ত অভিনয়ের ঝলক দেখা যাবে। কিন্তু নিজের অনুরাগীদের শোকে পাথর করে দিয়ে অকালেই চলে গেলেন ইরফান খান। অনুরাগীদের স্মৃতি খাতায় রেখে গেলেন পান সিং তোমার, লাইফ অফ পাই, পিকু, লাঞ্চবক্স, হিন্দি মিডিয়াম, তালোয়ার, ডুবে’র মতো সুপারহিট সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

আপডেট এর সময় : ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০