ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

রাজশাহীর পুঠিয়াতে দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত।

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ৪৫৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.: রাজশাহী ব্যুরো মাসুদ রানা :      রাজশাহীর শিবপুর ও পুঠিয়া উপজেলার দীঘলকান্দী গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার জেলার চারঘাট উপজেলার শিবপুর ও পুঠিয়া উপজেলার দীঘলকান্দী গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রেজাউল ইসলাম (৫৫)। চারঘাটের শিবপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত হালিম উদ্দিন ওরফে হাকিম। শনিবার বেলা ৩টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ বক্স তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। এদিকে এ সংঘর্ষের ঘটনায় দীঘলকান্দী গ্রামের দুই যুবককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শিবপুর এলাকার কয়েকজন যুবককে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন দীঘলকান্দী গ্রামের কয়েকজন যুবক। এ বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে দুই গ্রামের মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিল। শনিবার সকালে মাইকিং করে দুপক্ষই লোকজন জড়ো করতে থাকে। খবর পেয়ে ছুটে যান চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরে আলম সিদ্দীকি, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তারা দুপক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করেন। দুপুর ২টার দিকে হঠাৎ দীঘলকান্দী গ্রামের সবুজ আলী ও আবু শামা দেশীয় অস্ত্র হাতে শিবপুর গ্রামের লোকদের উপর হামলা চালান। এতে আবারও শুরু হয় সংঘর্ষ। পরে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ সবুজ ও আবু শামাকে আটক করে পুলিশ। চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত কয়েকদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল। আমরা দুপক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করছিলাম। এরই মধ্যে আবার সংঘর্ষ ঘটে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। কেউ মারা গেছে কিনা জানি না। তবে আমরা বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

রাজশাহীর পুঠিয়াতে দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত।

আপডেট এর সময় : ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১