ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৮৭ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ   ডিএমপি’র কমিশনার বলেন, ‘এখানে (কেন্দ্রীয় শহীদ মিনার) নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘটতি থাকবে না।’

শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে ডিএমপি’র কমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান।

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এখানে ইউনিফর্মে পুলিশ থাকবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র‍্যাব, ও সোয়াটের টিম থাকবে। ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলতে পারেন।’

সাংগঠনিকভাবে পুষ্পস্তবক অর্পণের জন্য পাঁচ জন এবং ব্যক্তিগত পর্যায়ে দুজন করে শহীদ মিনারে আসতে পারবেন। এবারেও এমন কোনো নির্দেশনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘কেবিনেটের নির্দেশনা কিন্তু সেভাবেই আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আমাদের সেভাবে অনুরোধ করেছে। এটা শ্রদ্ধার জায়গা, আবেগের জায়গা। আমরা মানুষকে অনুরোধ করতে পারি, কাউকে বাধ্য করব না। কিন্তু, আমরা অনুরোধ করব—দিনশেষে আপনি আপনার পরিবারের কাছেই ফিরবেন। ফলে, আপনি কোভিড নিয়ে এখান থেকে যান, সেটা আমরা চাই না। সংখ্যায় কম এলে আপনার যেমন ঝুঁকি কমবে, অন্যদের ঝুঁকিও কমবে।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের যারা গোয়েন্দা সংস্থায় কাজ করেন, তাঁদের সঙ্গে আমরা আলাদা আলাদাভাবে বসেছি। তাঁরা থ্রেট অ্যাসেসমেন্ট করে আমাদের কাছে পাঠিয়েছেন। কোনো সংস্থা থেকে এখন পর্যন্ত ঝুঁকির কথা পাওয়া যায়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

আপডেট এর সময় : ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২