ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ভাটারায় মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

বিসিবি অফিস বন্ধ ঘোষণা, বাসা থেকে কাজ করবেন কর্মীরা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ১৫৬ বার পঠিত হয়েছে

Newsvob.com স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে বিশ্ব ক্রিড়াঙ্গন। বাংলাদেশেও ঘরোয়াসহ সব ধরনের ক্রিকেট বন্ধ। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাপ্তরিক কাজও অনেকখানি কমে গেছে। তবে ঝুঁকি এড়াতে ও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামীকাল থেকে কার্যকর হবে এই নিদের্শনা এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধই থাকবে বিসিবি অফিস। তবে জরুরি প্রয়োজনে বা কোনো কাজ অফিসের বাইরে করা সম্ভব না হলে তখন অফিস করার পরামর্শও দেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (শনিবার) বিসিবি জানায়, ‘রোববার থেকে বোর্ডের কার্যক্রম বাসা থেকে করার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বা কোনো কাজ অফিসের বাইরে করা সম্ভব না হলে তখনই অফিস করার পরামর্শ দেওয়া হয়েছে।’
করোনাভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ায় বেশ আগ থেকেই ভারত, অস্ট্রেলিয়াস, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের কর্মীদের বাসা থেকে অফিস করতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার জরুরি সভা শেষে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সংবাদ সম্মেলনে বিসিবি কর্মীদের ঝুঁকি নিয়েও প্রশ্ন করা হয়েছিলো। তখন বিসিবি প্রধান বলেছিলেন, ‘পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। কারন পরিস্থিতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরা আগে সচেতন হবো। শুধু ক্রিকেটারদের নয়, সকলকে সচেতন হতে হবে। করোনাভাইরাসকে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। যতটা সম্ভব বাসা থেকে বের না হওয়া উচিত। এই বার্তাটা সবার জন্য। শুধু ক্রিকেটারদের জন্য নয়, যারা বোর্ডে আছে তাদের জন্যও প্রযোজ্য। জরুরি কাজ ছাড়া, তারা যেন বের না হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

ভাটারায় মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিসিবি অফিস বন্ধ ঘোষণা, বাসা থেকে কাজ করবেন কর্মীরা

আপডেট এর সময় : ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০