ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

বিজয়ের দিনে বাংলাদেশের মেয়েদের ইতিহাসগড়া জয়

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ৪৬৮ বার পঠিত হয়েছে
নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে জেতার পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে তো বটেই, তাদের করা ৩ উইকেটে ২৫০ রান দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া দেশের বাইরে সর্বোচ্চ ৯১ রানের কীর্তি গড়েছেন মুর্শিদা খাতুন। সবশেষে মিলেছে রানের হিসাবে রেকর্ড ব্যবধানে জয়ও।
দলের রেকর্ড সংগ্রহের পর বল হাতে সুলতানা খাতুন ও মারুফা আক্তার শুরুতেই ধাক্কা দেন। চার বলের মধ্যে দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। সুলতানার এক্সট্রা বাউন্সে বল লরা উলভারডটের ব্যাট ছুঁয়ে নিগার সুলতানার গ্লাভসে ধরা পড়ে। মারুফার পেসে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তাজমিন ব্রিটস।

৯ রানে ২ উইকেট হারানোর পর সুনে লুস ও আনেকে বোশ প্রতিরোধ গড়েন। সতর্ক ব্যাটিংয়ে তারা রানের চাকা সচল রাখেন। ১৩তম ওভারে নাহিদা আক্তার এই জুটি ভেঙে দেন। তার এক্সট্রা বাউন্সের বল বোশের ব্যাটে লেগে নিগারের হাতে ধরা পড়ে। ৪১ রানের জুটি ভেঙে দেওয়ার পর আরেক সেট ব্যাটার লুসকে বদলি ফিল্ডার লতা মন্ডলের ক্যাচ বানান বাংলাদেশি স্পিনার। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৫০তম উইকেট পান নাহিদা।

তারপর জাদু দেখান রাবেয়া খান। টানা দুই ওভারে দুটি উইকেট শিকার করেন এই স্পিনার। জাদুকরী এক ডেলিভারিতে নাডিন ডি ক্লার্ককে বোল্ড করেন তিনি। রাবেয়া তার পরের ওভারে ডেলমি টাকারকে ফেরান। নিগারের ক্যাচ হন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ৭৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশ জয়ের অপেক্ষা করতে থাকে।

ফাহিমা খাতুন বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরেন। নিজের দ্বিতীয় ওভারে পেয়ে যান উইকেট। সিনালো জাফটা তার কাছে পরাস্ত হন। গুগলি বল আঘাত করে স্টাম্পে। পরের বলে নোনকুলুলেকো এমলাবাকে নাহিদার ক্যাচ বানান ফাহিমা। ৯৫ রানে ৮ উইকেট হারায় স্বাগতিকরা। রক্ষণাত্মক শট খেলে তাকে হ্যাটট্রিক করতে দেননি মাসাবাতা ক্লাস।

নবম উইকেটে মার্ক্স ও ক্লাস শক্ত প্রতিরোধ গড়েন। অবশেষে ৫৩ বল পর আরেকটি উইকেটের দেখা পায় বাংলাদেশ। সুলতানা ৩৬ রানের জুটি ভেঙে দেন। ক্লাস ৭ রান করে ফাহিমার হাতে ধরা পড়েন। পরের ওভারে নাহিদার বলে মার্ক্স বোল্ড হন। ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

Akash

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

বিজয়ের দিনে বাংলাদেশের মেয়েদের ইতিহাসগড়া জয়

আপডেট এর সময় : ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩